শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫

শিরোনাম :
নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে শাপলার সৌন্দর্য ঘিরে সাতলায় কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন তিন ববি শিক্ষক প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী
জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল

জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে বৈঠকে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

 

সভাপতির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা দেশের জন্য কল্যাণকর হবে না।

 

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে যোগ্যতা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে পরিচালনা করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি জুলাই সনদ মানছে না এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

 

জামায়াতের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও সমস্যা-সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।

 

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে জেলা, উপজেলা, থানা ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে।

 

বৈঠকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net