শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫

শিরোনাম :
নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে শাপলার সৌন্দর্য ঘিরে সাতলায় কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম জুলাই সনদ উপেক্ষা করে দলীয়করণ জনগণ মেনে নেবে না: মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন তিন ববি শিক্ষক প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী

সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় মাওলানা আব্দুল হালিম নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার সদ্য সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার লুৎফুর রহমান সড়কের একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করে র‍্যাব-৮।

জানা গেছে, মাওলানা আব্দুল হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিজ হাতে সার্টিফিকেট ঘষামাজা, আর্থিক অনিয়ম এবং দায়িত্ব পালনে গুরুতর অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১৪ জুলাই সকালে মাদ্রাসার গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় মাদ্রাসার উপাধ্যক্ষ মো. অলিউল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net