, ,

শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি

বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের প্রতি ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। নতুন প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) সরেজমিনে বিসিক শিল্পনগরী ঘুরে প্লট বরাদ্দ নেওয়া কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা হয়। তারা জানান, বিসিকে প্লট পেয়ে তারা ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলে ভালোভাবেই ব্যবসা করছেন। এক উদ্যোক্তা জানান, ২০২২ সালে ১৪ শতাংশের একটি প্লট বরাদ্দ নিয়ে তিনি একটি সরিষার তেল কোম্পানি গড়ে তোলেন। শুরুতে আটজন কর্মচারী থাকলেও বর্তমানে ২০ জন কর্মী নিয়ে উৎপাদন ভালোভাবে চলছে বলে তিনি জানান।

বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক রাশেদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি লক্ষ করছেন, প্লট বরাদ্দে উদ্যোক্তাদের চাহিদা ও সাড়া বেশ ভালো। তিনি জানান, বর্তমানে শিল্পনগরীতে ১৩০টি প্লট বরাদ্দ দেওয়া আছে এবং সম্প্রতি আরও ১২০টি প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া মিলেছে। তিনি আরও জানান, যথাযথ কাগজপত্রসহ সরকারি নিয়ম মেনে আবেদন করলে প্লট বরাদ্দের মোট মূল্যের ২০ শতাংশ শুরুতে সরকারি কোষাগারে জমা দিতে হয়, বাকি অর্থ ছয় মাস পর কিস্তিতে পরিশোধ করা যায়।

প্লট বরাদ্দ কমিটির সভাপতি ও বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, নিয়ম মেনে আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে প্লট বরাদ্দ দেওয়া হবে। আবেদন বেশি হলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে এবং লটারিতে নির্বাচিতদের কাগজপত্রও যাচাই করে চূড়ান্ত বরাদ্দ দেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net