খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করেছে নৌপুলিশ। এ সময় একটি ফিশিং বোট থেকে দুইজনকে গ্রেপ্তার করা হলেও বোটের মাঝি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
পুলিশ জানায়, বরগুনার পাথরঘাটা থেকে স্বরূপকাঠির ইন্দুরহাটগামী একটি ফিশিং বোটে হরিণের মাংস বহন করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে নৌপুলিশ। অভিযানকালে বোটটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযান চলাকালে বোটের মাঝি কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাঝিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply