বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৪

নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় বেতনের টাকা জেলেদের মাঝে বিতরণ করেছি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষার্থে আমার বেতনের সম্পূর্ণ টাকা বাবুগঞ্জ-মুলাদী উপজেলার অসহায় মানুষের মধ্যে দেওয়া হবে। আজ তিন মাসের বেতন ৫৫ জন জেলের মাঝে বিতরণ করছি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি জয়নুল আবেদীন নদীতে ভাসমান ৫৫ জন জেলেদের মাঝে তার ৩ মাসের বেতনের টাকা বিতরণ করেন। প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার চেক দেন।

 

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, নদীতে জীবিকা নির্বাহকারী জেলেরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা সবার দায়িত্ব।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net