শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৪

শিরোনাম :
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে

জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

হাসপাতালের একটি অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জীর্ণ অবস্থায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ ওই ভবনের মধ্যেই চলছে চিকিৎসাসেবা। শনিবার হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এমন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

ঘটনাস্থলেই উপজেলা প্রকৌশলীকে ডেকে এনে পরিত্যক্ত ভবন থেকে দ্রুত চিকিৎসাসেবা অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তিনি। রোগীদের চিকিৎসাসেবা যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, সে জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

 

৫০ শয্যার হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখার সময় ভবনের জীর্ণ ও পরিত্যক্ত অংশটি নজরে আসে তাঁর। ভবনটির বর্তমান অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

 

পরে উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে হাসপাতালে ডেকে আনা হয়। তাঁর সঙ্গে পরিত্যক্ত ভবন থেকে চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের বিষয়ে আলোচনা করেন রাজীব আহসান।

হাসপাতাল পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান, হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে নদীভাঙন পরিস্থিতি দেখতে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী। দুপুর ১টার দিকে মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আন্দারমানিক গ্রামের ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন তিনি।

দুপুর ২টার দিকে হিজলার বড় জালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। এরপর বেলা আড়াইটার দিকে মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নের দক্ষিণ আশা, উত্তর আশা, পূর্ব সুলতানি ও পশ্চিম সুলতানির ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net