শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ১৫ জন, পটুয়াখালীর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ৬৪ জন, বরগুনায় ২৭ জন, ঝালকাঠিতে ৪২ জন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশালে ১০ জন, পটুয়াখালীতে ৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৪৩ জন, বরগুনায় ২৪ জন, ঝালকাঠিতে ৫২ জন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৮ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।

জেলা ও হাসপাতালভিত্তিক হিসাবে, এ পর্যন্ত বরিশালে ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন। পটুয়াখালীতে ভর্তি ৭৭৬ জনের মধ্যে ৭১৬ জন সুস্থ হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন ৬০ জন। পটুয়াখালী শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৩ জন; ছাড়পত্র পেয়েছেন ৩১৭ জন এবং চিকিৎসাধীন ২৬ জন।

ভোলায় মোট ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৩৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জন চিকিৎসাধীন। পিরোজপুরে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৫ জন, ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে।

বরগুনায় এ পর্যন্ত ১ হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৬৩ জন চিকিৎসাধীন। ঝালকাঠিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন; ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮১৫ জন এবং চিকিৎসাধীন ৫০ জন। ঝালকাঠিতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪২৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৩৯ জন চিকিৎসাধীন। এ হাসপাতালে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বিভাগে মোট ৮ হাজার ১১৬ ডেঙ্গু রোগীর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ১২ জন মারা গেছেন। ফলে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net