, ,

শিরোনাম :
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি

যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে বাসে করে গাঁজা বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। এ সময় তাদের কাছ থেকে ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত্রীকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরগুনা রুটের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, ঢাকা থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীর ছদ্মবেশে দুই ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছেন। পরে র‍্যাব-৮ সদর কোম্পানির একটি টহল দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট বসায়।

চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী মোফাজ্জেল হোসেন (৪৬) ও সালমা (২৯)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোফাজ্জেল হোসেন বরিশাল নগরীর কাজীপাড়া আলেকান্দা এলাকার বাসিন্দা এবং সালমা গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৮ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার দুজনকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net