, ,

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল অঞ্চলজুড়ে এলপি গ্যাসের দাম প্রতিদিন বাড়ছে। সাথে প্রতিদিনই কমছে এ তরল গ্যাসের সরবরাহ। ইতোমধ্যে সাড়ে ১২ কেজির এ রান্নার গ্যাসের দাম ১৯শ টাকা ছুঁই ছুঁই করেছে। অথচ দুমাস আগেও এ গ্যাসের দাম ছিল ১,৪৫০ টাকা। একই সাথে গত দিন পনেরো যাবত এলপি গ্যাসের সরবরাহও লাগাতার কমছে বলে জানিয়েছেন ডিলারগণ।

 

একই সাথে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতেও এলপি গ্যাসের দাম বৃদ্ধির সাথে সরবরাহও মারাত্মক হ্রাস পেয়েছে। ফলে থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহন গ্যাস সংকটে বিপাকে পড়ছে। প্রতিদিনই বরিশাল মহানগরীসহ এ অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য লম্বা লাইন চোখে পড়ছে।

 

পাশাপাশি ইতোমধ্যে বসুন্ধরা ও ওরিয়নসহ ৮টি গ্যাস প্রতিষ্ঠান বরিশালে বাজারজাত বন্ধ করে দিয়েছে। ফলে সংকট আরও বাড়ছে। স্থানীয় একাধিক খুচরা বিক্রেতার অভিযোগ, কোম্পানিতে আগাম টাকা দিয়েও সাড়ে ১২ কেজির গ্যাস পেতে যেখানে সাড়ে ১৬০ টাকা গুনতে হচ্ছে, সেখানে পরিবহন মাশুলসহ সব খরচের পরে ১৮০ টাকার নিচে বিক্রি করার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশাসন থেকে বিষয়টি উপলব্ধি করে গ্যাসের মূল্যহার সমন্বয় না করে নানাভাবে হয়রানি করা হচ্ছে। ফলে একপর্যায়ে তাদের পক্ষে গ্যাস বিক্রি বন্ধ করেও দিতে হতে পারে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী।

 

অপরদিকে সাধারণ ভোক্তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সাধারণ মানুষের স্বার্থে সরকার কিছু কর অবকাশ দিয়ে হলেও এলপি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের ন্যূনতম কোনো মাথাব্যথা নেই বলে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বেশিরভাগ পরিবারই রান্নার গ্যাসের অগ্নিমূল্য নিয়ে চরম হতাশার সাথে ক্ষোভ প্রকাশও করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net