খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল নগরীতে পিকআপ ভ্যানের বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. রাহুল হাওলাদার (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরো দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিএনসি।
শনিবার (৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১টা পর্যন্ত ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের একটি দল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যানের কাছে থাকা তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে মো. রাহুল হাওলাদারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী পিকআপভ্যানটির পেছনের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩০টি পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় তিন কেজি করে মোট ৯০ কেজি গাঁজা পাওয়া যায়।
পলাতক দুই আসামি হলেন নগরীর দুর্গাপুর এলাকার মো. সিরাজ মিয়া (৩৭) এবং রসুলপুর এলাকার মো. পলাশ হাওলাদার (৪২)। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply