, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ

ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালে ২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারের প্রায় ১২ বছর পর মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মিল্টন হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তারা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাহাদাৎ হোসেন পণ্ডিত ও একই উপজেলার জলিল হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তারেক আল ইমরান।

আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ২১ অক্টোবর বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। তৎকালীন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৫ বোতল ফেনসিডিলসহ সাহাদাৎ হোসেন পণ্ডিত ও জলিল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তারেক আল ইমরান বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

তিনি জানান, ২০১৪ সালে মাদক উদ্ধারের পর মামলাটি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের পর আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net