, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী

বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদীতে অ্যাম্বুল্যান্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রাচালকসহ আরো চারজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাচালকসহ পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে খাদিজা বেগম ঘটনাস্থলেই মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্স ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net