, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে নগরীর স্টিমার ঘাট, ফলেরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় এই অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার দুপুরের দিকে ফল, গ্যাস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি ছক অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও মূল্যের কারসাজির অভিযোগে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধের দোকান এবং একটি মুদির দোকান থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুপ্রভা রাণী মিত্র এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এই বিশেষ তদারকি চালানো হয়েছে। জনস্বার্থে বরিশাল জেলা ও বিভাগে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net