খবর বরিশাল ডেস্ক ::
ভবন নির্মাণ শেষ হয়েছে অনেক আগেই। কয়েক দফা উদ্বোধনের ঘোষণাও এসেছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও প্রশাসনিক অনুমোদনের অভাবে এখনো চালু হয়নি বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। এতে দীর্ঘদিন ধরে হাসপাতালটির চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিভাগের শিশুরা।
বরিশাল নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। তবে ভবনের কাজ শেষ হলেও যন্ত্রপাতি স্থাপন, ভবন হস্তান্তর ও জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হয়নি।
২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় হাসপাতালটি চালুর সময় ঘোষণা করা হয়। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের মধ্যে বরিশালসহ কয়েকটি হাসপাতাল চালুর কথা জানান। তবে সেই ঘোষণার পরও হাসপাতালটির কার্যক্রম শুরু হয়নি।
এর আগে গত এপ্রিলের শেষ দিকে হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে চালুর নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ১১ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর কথা জানিয়েছিলেন। ২ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও হাসপাতালটি চালুর আশা প্রকাশ করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply