, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন

বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের সড়ক ও জনপথ (সওজ) বিভাগে যোগদানের পর থেকেই নিজের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে চমক দেখিয়ে যাচ্ছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান। তার গতিশীল নেতৃত্বে বরিশালের সড়কগুলোতে এখন দৃশ্যমান পরিবর্তন এসেছে এবং দূর হয়েছে দীর্ঘদিনের জনদুর্ভোগ।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বরিশাল বিভাগের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর বেহাল দশা নিরসনে একটি কার্যকর মাস্টারপ্ল্যান গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা সড়কগুলোতে দ্রুত সংস্কার কাজ শুরু হয়। বিশেষ করে বরিশাল-কুয়াকাটা, বরিশাল-পটুয়াখালী ও বরিশাল-ভোলা সড়কের উন্নয়নকাজে ব্যাপক গতি এসেছে। কাজের শতভাগ মান নিশ্চিত করতে তিনি নিজে মাঠে উপস্থিত থেকে সবকিছু তদারকি করছেন।

মাসুদ খান কেবল অফিসেই ফাইলবন্দি থাকার প্রকৌশলী নন। গত কয়েক দিনে তিনি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক, বরিশাল-ভোলা আঞ্চলিক সড়ক এবং বাকেরগঞ্জের কয়েকটি ব্রিজের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। রাস্তার পুরুত্ব, বিটুমিনের মান এবং ইট-বালুর পরিমাপ নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করার পরেই তিনি বিল অনুমোদন করেন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘বরিশাল আমার নিজের এলাকা। এই অঞ্চলের মানুষের সড়ক ভোগান্তি দূর করা আমার নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদর্শনায় আমরা শতভাগ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে কাজ করছি। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘আমি না দেখে কোনো বিলে স্বাক্ষর করি না। মাঠে গিয়ে কাজের মান নিশ্চিত করেই বিল ছাড় করি, যাতে সরকারের টাকার অপচয় রোধ হয়।’

প্রকৌশলীর এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকেরা। এক বাসচালক জানান, আগে ভাঙা রাস্তার কারণে গাড়ি চালাতে চরম কষ্ট ও বেশি সময় লাগলেও মাসুদ খান যোগদানের পর রাস্তাঘাটের পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, আগের প্রকৌশলীরা অফিসে বসে থাকলেও মাসুদ খান রোদ-বৃষ্টি উপেক্ষা করে সরাসরি সড়কে দাঁড়িয়ে কাজ বুঝে নেন এবং ঠিকাদারদের কোনো ধরনের গাফিলতি সহ্য করেন না।

সওজ ঝালকাঠির নির্বাহী প্রকৌশলীও তার প্রশংসায় জানান যে, তার দক্ষ নেতৃত্বে কাজের গতি যেমন বহুগুণ বেড়েছে, তেমনি তার কঠোর ও সৎ মনোভাবের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোও মানসম্মত কাজ করতে বাধ্য হচ্ছে। ঠিকাদার উজ্জ্বল হোসেন জানান, আগে বিল পেতে মাসের পর মাস ঘুরতে হলেও মাসুদ স্যার সাইট ভিজিট করে দ্রুত বিল ছাড় করায় কাজের প্রতি তাদের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে।

সচেতন মহলের মতে, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার এমন সময়োপযোগী পদক্ষেপে বরিশালের সড়ক উন্নয়ন খাতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net