, ,

প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

dynamic-sidebar

বরিশাল খবর ডেস্ক 

নানা আয়োজনে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসবিএমসি ডে’ পালিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

এরপর সকাল ১০টায় কলেজের ৫০ বছর পূর্তি মঞ্চে অনুষ্ঠিত হয় কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুজিবুল হক দোলন, অধ্যাপক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. ইমতিয়াজ আহমেদ সাজিদসহ প্রথম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

স্মৃতিচারণে উঠে আসে কলেজজীবনের নানা আনন্দঘন মুহূর্ত। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

সব মিলিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক প্রাণের উৎসবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net