, ,

শিরোনাম :
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী গৌরনদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসবের জরুরি সভা শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে জাহাজটি ঘুরে দেখার সুযোগ পান নানা বয়সী মানুষ।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা জাহাজটি পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। তবে টানা কয়েক দিনের বৈরী আবহাওয়ায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম।

জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মুহাইমিনুল ইসলাম খান জানান, খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রায় ৫০ মিটার দীর্ঘ পেট্রোল ক্রাফট ‘অপরাজেয়’ ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করে।

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ, জাটকা ও মা ইলিশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাহাজটি।

জাহাজটি ঘুরে দেখে এর কারিগরি সক্ষমতা ও সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা পান দর্শনার্থীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net