, ,

শিরোনাম :
গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী বিসিসি’র ২২ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে মাদকের ছায়া বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ডাম্পিং স্টেশন না থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে ময়লার ভাগাড় গড়ে তুলেছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন ভ্যান ও ট্রাকে করে পৌর এলাকার বর্জ্য এনে সেখানে ফেলা হচ্ছে।

 

এতে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নীলখোলা ব্রিজের ঢালে এবং হযরত মল্লিক দুতকুমার (রহ.) মাজারের দক্ষিণ পাশে মহাসড়কসংলগ্ন এলাকায় ময়লার স্তূপ জমেছে।

 

স্থানীয় বাসিন্দা রানা দেওয়ান জানান, দীর্ঘদিন ধরে সেখানে পৌর এলাকার বর্জ্য ফেলা হচ্ছে। দুর্গন্ধে বাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। ময়লার ভাগাড়ের সামনে মসজিদ থাকায় মুসল্লিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় মিজান সরদার ও সুমন তালুকদারের অভিযোগ, আশপাশের এলাকার বর্জ্যের পাশাপাশি মৃত প্রাণীও সেখানে ফেলা হয়। উন্মুক্ত ময়লায় আগুন লাগায় বায়ুদূষণও হচ্ছে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, মহাসড়কের পাশের ভাগাড় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে মহাসড়কের পাশে ময়লা ফেলার সমস্যা সমাধান হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net