খবর বরিশাল ডেস্ক :
শ্রমিক হত্যা ও গোপালগঞ্জে সহিংসতার প্রতিবাদ এবং বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বরিশাল মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাতের) পক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিল থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া বর্তমান আইনের শাসনের রায় ও ট্রাইব্যুনাল বাতিল, রাজবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তোলা হয় বিক্ষোভে।
এবিষয়ে কোতোয়ালি থানার সরকারি নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ না করায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply