বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭

শিরোনাম :
নগরীতে রুপাতলীতে অজ্ঞান পার্টির ক্ষপ্পরে ব্যবসায়ী !!

নগরীতে রুপাতলীতে অজ্ঞান পার্টির ক্ষপ্পরে ব্যবসায়ী !!

dynamic-sidebar

বরিশার অফিসঃ


রুপাতলী এলাকায় অজ্ঞান পার্টির ক্ষপ্পরে পরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে .নগরীর রুপাতলী এলাকায় অজ্ঞান করে এয়ারটেল কোম্পানীর জলিল নামের এক প্রতিনিধির কাছে থাকা দেড় লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন ও সিম বায়োমেট্রিক ডিভাইস ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিকেল ৪টার দিকে ছিনতাই শেষে নতুল্লাবাদ এলাকায় জলিলকে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশালে শেবাচিমে ভর্তি করে। জলিলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিন্হ রয়েছে। শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক জানান জলিলকে চেতনানাশক ওষুধ দেয়ার ফলে অজ্ঞান হয়ে আছে , তার জ্ঞান ফি্রতে ১২-১৪ ঘন্টা সময় লাগতে পারে।কোতয়ালী থানা পুলিশের কাছে জানতে চাইলে জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net