বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০

শিরোনাম :
বরিশালে আকষ্মিক বাস ধর্মঘট

বরিশালে আকষ্মিক বাস ধর্মঘট

dynamic-sidebar

বরিশাল অফিসঃ 


দুই বাস চালকের বিরুদ্ধে আদালতের দেয়া দন্ডাদেশের প্রতিক্রিয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী বরিশাল থেকে আভ্যন্তরীন ও দুরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটের কোন বাস ছেড়ে যায়নি। পাশাপাশি নতুল্লাবাদ হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকসহ কোন কোন গন-পরিবহন চলতে দিচ্ছে না শ্রমিকরা। সকাল থেকে কয়েক দফায় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভও করেছে। এদিকে নগরীর রুপাতলীস্থ অভ্যন্তরীন বাস টার্মিনালে সকাল থেকে শুধু খুলনা রুটে যান চলাচল বন্ধ ছিলো।
এদিকে হঠাৎ করে বাস ধর্মঘটে চারম বিপাকে পরেছেন সাধারণ যাত্রীরা। তারা বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাত ও বরিশাল রুপাতলী বাস টার্মিনালে গিয়েও গন্তব্যে ছুটতে পারছেন না। এ দিকে এ কর্মবিরতির সমর্থনে নথুল্লাবাত এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। তারা অভিলম্বে দুই বাস চালকের দন্ডাদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
এব্যাপারে বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, সারা দেশে শ্রমিকদের কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতায় বরিশালেও কর্মবিরতি হচ্ছে। এতে যাত্রীদের তো একটু কস্ট হবেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net