বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

নবান্ন উৎসব বুধবার

dynamic-sidebar

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে আগামী বুধবার পয়লা অগ্রহায়ণ দেশব্যাপী উদযাপন হবে নবান্ন উৎসব। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলার পাশাপাশি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে উদযাপিত হবে নবান্ন উৎসব।

দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান উৎসবের উদ্বোধন করবেন।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, কো- চেয়ারম্যান শুভ রহমান, কাজী মদিনা, মানজার চৌধুরী সুইট, ল্যাব এইডের কর্মকর্তা সাইফুর রহমান লেনিন, পর্ষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান সুজা প্রমুখ।

শাহরিয়ার সালাম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে নবান্ন কথনে তিনি নিজে এবং পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান অংশ নেবেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো নৃত্য, সংগীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন, যন্ত্রসংগীত ও আদিবাসীদের নৃত্য পরিবেশিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ওই দিন সকাল ৭টা ১ মিনিটে বাঁশির সুরের মূর্ছনায় উৎসবের সূচনা হবে। এরপর নৃত্য, সংগীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন ও যন্ত্রসংগীত পরিবেশন করা হবে। থাকবে গারোদের ওয়ানগালা নৃত্য।

সকাল ৯টায় বকুলতলা থেকে বের করা হবে নবান্ন শোভাযাত্রা। এটি টিএসসি চত্বর ঘুরে আবার বকুলতলায় ফিরে আসবে।

বিকেল ৩টায় রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চ ও বকুলতলায় একযোগে ঢাকঢোল বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে।

দিনব্যাপী এই আয়োজনে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ ছাড়াও ঢাকার বাইরে থেকে পটগান, মহুয়ার পালা, লাঠিলেখা, ধামাইল গানের দল অংশ নেবে।

শাহরিয়ার সালাম বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্ত বিবেক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ ও দেশ গড়তে নবান্ন উৎসবের ব্যাপক আয়োজন দরকার। যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধেও সাংস্কৃতিক উৎসবের ভূমিকা অত্যন্ত সুস্পষ্ট। দেশীয় সংস্কৃতি চর্চায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net