শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭

শিরোনাম :
চাঁদা না দেয়ায় ভুমিদস্যু নকীবের হুমকি- কোতয়ালী থানায় জিডি

চাঁদা না দেয়ায় ভুমিদস্যু নকীবের হুমকি- কোতয়ালী থানায় জিডি

dynamic-sidebar

চাঁদা না দেয়ায় জোড় পূর্বক অন্যের জমি দখল করার চেস্টা করছেন ভূমিদস্যু যুবলীগ নেতা পরিচয় দান কারী নকিবুর রহমান নকীব ও তার ভাইয়েরা। নগরীর ১৫ নং ওয়ার্ডের আমির কুটির এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায় প্রায় পাঁচ বছর পূর্বে আমির কুটির এলাকায় ২ শতাংশ জমি ক্রয় করেন একই এলাকার জুয়েল মৃধা। জমি ক্রয়ের পর থেকেই এলাকায় ভূমি দস্যুখ্যাত নকিব ও তার ভাইয়েরা মিলে বিভিন্নভাবে জুয়েলের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রভাবশালী এক নেতার নাম ভাঙিয়ে জুয়েলকে হত্যার হুমকি
দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল ১২ নভেম্বর সকাল ৮ টায় নকিব জুয়েলের যায়গার সাইনবোর্ড ও সীমানা পিলার ভেঙে অবৈধভাবে মাটি ভরাট শুরু করে। খবর পেয়ে জুয়েল ঘটনাস্থলে গেলে নকীব ও তার ভাই সাখাওয়াত হোসেন সাকু, তুফান ও সোহেল মিলে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং তারা বলে যে এই জমিতে তাদেরও জমি রয়েছে। তাই দখলে বাধা দিলে জুয়েলকে হত্যার হুমকি দিতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হলে নকীব ও তার ভাইয়েরা দ্রুত সটকে পড়ে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় জিডি করা হয়েছে। যার নং ৯১৪ তারিখ ১২/১১/২০১৭ ইং।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net