বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশালের কড়ইতলা নদীতে সেই নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

বরিশালের কড়ইতলা নদীতে সেই নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

dynamic-sidebar

বরিশালে শাশুড়িকে দাফন করতে গ্রামের বাড়ি যাওয়ার পথে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ জোছনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকালে চরমোনাই ইউনিয়ন লাগোয়া কড়ইতলা নদীর বিশ্বাসের হাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বাসের হাট ব্রিজ এলাকায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ হয়েছিলেন তিনি। তবে সেসময় তার এক বছর বয়সী শিশু সন্তানসহ বোটের অপর ১১ জন তীরে উঠতে পারেন।

জোছনা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মো. মজনুর স্ত্রী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বরিশাল স্টেশনের কর্মকর্তা মো. হানিফ বাংলানিউজকে জোছনার মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

কোতোয়া‌লি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক বাংলানিউজকে জানান, জোছনা স্বামী ও সন্তানসহ ঢাকায় থাকতেন। গ্রামের বাড়িতে বসবাসরত শাশুড়ি শুক্রবার মারা যান। রাত ৯টায় তার জানাজা ও দাফন করার কথা। তাই জোছনা ও তার স্বামী তিন সন্তানসহ শুক্রবার বেলা ১২টায় ঢাকা থেকে রওয়ানা দেন। সন্ধ্যায় তারা বরিশালে এসে স্পিডবোটযোগে দালালপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।
স্পিডবোটটি কড়ই তলা নদীর বিশ্বাসের হাট ব্রিজের কাছাকাছি এলে বিপরীতগামী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোটটি দুই ভাগ হয়ে যায়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net