বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪১

শিরোনাম :
বরিশালে কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি

বরিশালে কলেজ শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি

dynamic-sidebar

শিক্ষা জাতীয়করণের দাবীকে সামনে রেখে বরিশালে ত্রি-বার্ষিক সম্মেলন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল জেলা শাখা। বুধবার বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এই সম্মেলনের উদ্ভোধন করা হয়। পরে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সম্মেলনের আহবায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাকশিস কেন্দ্রীয় কমিটির
সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। এসময় বক্তারা বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করনের কোন বিকল্প নেই। অবিলম্বে শিক্ষা ব্যাবস্থা জাতীয় করনের লক্ষে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বক্তারা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net