বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩

শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’
‘উপদেষ্টা কমিটি তাবলিগের সংকট নিরসনে সক্ষম হবে’

‘উপদেষ্টা কমিটি তাবলিগের সংকট নিরসনে সক্ষম হবে’

dynamic-sidebar

তাবলিগ জামাতের সংকট নিরসনে কওমি ঘরানার পাঁচ শীর্ষ আলেমকে উপদেষ্টা মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছেন চরমোনাইর পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার এক বিবৃতিতে তারা বলেন, তাবলিগ জামাতের বর্তমান সংকট নিরসনে নতুন এ উপদেষ্টা কমিটি সক্ষম হবে। তাবলিগ জামাতের কার্যক্রম আরো জোরদার হবে।

নতুন কমিটি গঠনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে চরমোনাইর পীর বলেন, তাবলিগ জামাতের বর্তমান সংকট নিরসনে ১৬ নভেম্বর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় এক বৈঠক হয়। বৈঠকে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও তাবলিগের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ বৈঠকে দেশের শীর্ষ ওলামাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

তারা বলেন, তাবলিগ দ্বীনের একটি মৌলিক কাজ। দীর্ঘদিন যাবৎ আনাচে-কানাচে দ্বীনের দাওয়াত পৌঁছাতে এ মারকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাবলিগ জামাতের কার্যক্রম আরো সুন্দরভাবে সম্পন্ন ও গতিশীল করতে গঠিত পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি এই মিশনের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। কারণ, এ কমিটিতে শীর্ষ ওলামাদের মধ্যে রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আশরাফ আলী, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, আল্লামা আব্দুল কুদ্দুছ, মুফতি আব্দুল মালেক। এই উপদেষ্টা পরিষদ গঠন একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ।

ইসলামী আন্দোলনের নেতারা আশা করেন, নতুন উপদেষ্টা কমিটি তাবলিগ জামাতের সম্পর্ক আরো সুদৃঢ় করবে এবং তাবলিগ জামাতের কাজ আরো ব্যাপকতা লাভ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net