বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪

শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’
বানারীপাড়ায় সন্ধা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৭ নিখোঁজ ১

বানারীপাড়ায় সন্ধা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৭ নিখোঁজ ১

dynamic-sidebar

বরিশালের বানারীপড়ার সন্ধা নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধার দিকে এই ঘটনা ঘটে। ট্রলার দুটিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, রবিবার সন্ধা ৭টার দিকে বানারীপাড়ার সন্ধার নদীর বাংলাবাজার এলাকায় হঠাত করেই যাত্রীবাহী ও মালবাহী দুই ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৭জন আহত হয় এবং ১ জন নিখোঁজ হয়। নিখোজের নাম দুলাল(৪৫)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং ট্রলার দুটিকে আটক করা হয়েছে।
এবিষয়ে বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিখোঁজ দুলালকে খুজঁতে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালাচ্ছে। পাশাপাশি ট্রলার দুটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net