বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭

শিরোনাম :
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গৌরনদীতে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

dynamic-sidebar

উপজেলার আধুনা গ্রামে ছাগলে সবজি ক্ষেত বিনষ্ট করার জের ধরে শনিবার রাতে সরিকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে তারই প্রতিবেশী মুক্তিযোদ্ধা রহিম হাওলাদার (৭০)। এর জের ধরে  স্থানীয়রা রহিম হাওলাদার ও তার স্ত্রী মমতাজ বেগমকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

দেলোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপতালে ও রহিম হাওলাদারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দেলোয়ার হোসেনের একটি ছাগলে প্রতিবেশী মুক্তিযোদ্ধা রহিম হাওলাদারের বেগুন ক্ষেত বিনষ্ট করে। এতে রহিম ছাগলটি তার বাড়িতে এনে বেধে রাখেন এবং ছাগলের মালিককে গালমন্দ করেন। এ ঘটনায় দেলোয়ার ক্ষিপ্ত হয়ে রহিম হাওলাদারের একটি ছাগল ধরে শিং ভেঙ্গে দেয়। এতে উওেজনার সৃষ্টি হয়। রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজ পড়ার জন্য দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হলে পথিমধ্যে ওৎ পেতে থাকা আঃ রহিম ধারালো দা দিয়ে পেছন থেকে তার গলায় কোপ দেয়। এতে তার গলার এক তৃতীয়াংশ কেটে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net