, ,

শিরোনাম :
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১

হিলারিকে চ্যালেঞ্জ ট্রাম্পের

dynamic-sidebar

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় এ চ্যালেঞ্জ জানিয়েছেন ট্রাম্প।

হিলারিকে ‘সবচেয়ে বাজে ও সর্বোচ্চ পরাজিত প্রার্থী’ উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘আবার চেষ্টা করে দেখুন’

তিনি লিখেছেন, ‘তিনি থামবেন না যা রিপাবলিকান দলের জন্য ভালো। হিলারি, আপনি জীবনে উন্নতি করুন এবং আগামী তিন বছর পর আবার চেষ্টা করুন।’

এর আগে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়য়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন হিলারি। ট্রাম্পের বিজয়ের পেছনে যেসব কারণ রয়েছে তার মধ্যে রাশিয়ার হস্তক্ষেপ অন্যতম বলে দাবি করেন হিলারি।

গত বছর নির্বাচনী প্রচারণার সময় হিলারি বলেছিলেন, ট্রাম্প যদি জেতে তাহলে তিনি রাশিয়ার হাতের পুতুলে পরিণত হবেন। সাক্ষাৎকারে হিলারির কাছে জানতে চাওয়া হয় এ মন্তব্যকে এখনো তিনি সমর্থন করেন কিনা। জবাবে ডেমোক্রেট দলের সাবেক এই প্রার্থী জানান, তিনি এখনো আগের মতকেই সমর্থন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net