, ,

শিরোনাম :
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১
রোটেশন প্রথা বাতিলের দাবিতে ৭ লঞ্চ মালিদের বিরুদ্ধে যাত্রীর মামলা

রোটেশন প্রথা বাতিলের দাবিতে ৭ লঞ্চ মালিদের বিরুদ্ধে যাত্রীর মামলা

dynamic-sidebar

রোটেশন প্রথা বাতিলের দাবিতে ৭ লঞ্চ মালিদের বিরুদ্ধে যাত্রীর মামলা। ভোলা-ঢাকা নৌ-রুটে চলাচলকারী সাত যাত্রীবাহী লঞ্চের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে রোববার দুপুরে লঞ্চযাত্রী ও বিশিষ্ট ঠিকাদার রুহুল আমিন কুট্টি বাদী হয়ে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌসূলী (এপিপি) অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার জানান, ভোলা-ঢাকা নৌ-রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের রোটেশন প্রথা বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা দীর্ঘদিন ধরে রোটেশন প্রথা বাতিলের দাবি জানিয়ে আসলেও আমলে নেননি প্রভাবশালী লঞ্চ মালিকরা। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে রোটেশনের মাধ্যমে ভোলা-ঢাকা নৌ-রুটে লঞ্চ চালাচ্ছেন প্রভাবশালী লঞ্চ কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে যাত্রীদের পক্ষে লঞ্চযাত্রী ও বিশিষ্ট ঠিকাদার রুহুল আমিন কুট্টি বাদী হয়ে জাস্টিজ অব দ্যা পিচ ফেজদারি কার্যবিধির ২৫ ধারায় ভোলা-ঢাকা নৌ-রুটে চলাচলকারী সাত যাত্রীবাহী লঞ্চ কর্নফুলী-৯, কর্নফুলী-১০, কর্নফুলী-১১, গ্লোরী অব শ্রীনগর, এমভি বালিয়া, এমভি ভোলা ও ক্রিষ্টাল ক্রুজের মালিকের বিরুদ্ধে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান মামলাটি আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে আদালতে তলব করে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দেন। মামলায় বাদী আরও জানান, ভোলা-ঢাকা নৌ-রুটে প্রতিদিন ৪টি করে যাত্রীবাহী লঞ্চ চলাচল করার নিয়ম থাকলেও প্রভাবশালী লঞ্চ কর্তৃপক্ষ সাধারণ যাত্রীদের জিম্মি করে প্রতিদিন ২টি করে যাত্রীবাহী লঞ্চ চালাচ্ছে। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করে। এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকাও আদায় করে থাকে। এমনকি সাধারণ যাত্রীরা কেবিনের বুকিং দিলেও লঞ্চ কর্তৃপক্ষ অনেক সময় সেই কেবিন অন্যজনকে দিয়ে দেন বলেও বাদী জানান। অতিরিক্ত সরকারি কৌসূলী (এপিপি) সোয়েব হোসেন মামুন, অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ প্রায় ৭ আইনজীবী বাদীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এবং মামলা পরিচালনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net