বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষের ঘটনার ৩ দিন পরে নিঁখোজ যাত্রী দুলাল চটকি’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বানারীপাড়া উপজেলাধীন সন্ধ্যা নদীর খেজুরবাড়িয়া পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত দুলাল চটকি উপজেলার বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড় গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন।
এরআগে গত রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যাত্রীবাহি একটি ট্রলার বানারীপাড়া ফেরীঘাট থেকে বাংলাবাজার যাওয়ার পথে বিপরীতমুখি অপর একটি মালবাহি ট্রলারের সাথে হঠাৎ করে ধাক্কা লাগলে ১৩ যাত্রী নদীতে পরে যায়। এসময় সকল যাত্রীরা উপরে উঠতে পারলেও দুলাল চটকি নামের এক যাত্রী নিঁখোজ থাকে। পাশাপাশি ৭ যাত্রী আহতও হয়। নিঁখোজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে ব্যপক তল্লাশী চালায়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply