বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩

শিরোনাম :
মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না
বরিশাল নগরীর দেড় শতাধিক বছরের কোতয়ালী থানা পুকুর এলাকাবাসীর উদ্যেগে পরিচ্ছন্নতা করা হচ্ছে- বিসিসি নিরব

বরিশাল নগরীর দেড় শতাধিক বছরের কোতয়ালী থানা পুকুর এলাকাবাসীর উদ্যেগে পরিচ্ছন্নতা করা হচ্ছে- বিসিসি নিরব

dynamic-sidebar

বরিশাল নগরীর দেড় শতাধিক বছরের পুরানো কাটপট্রি সড়কের কোতয়ালী মডেল থানা পুকুরটি বরিশাল সিটি কর্পোরেশন ও থানা কর্তৃপক্ষ সুদৃষ্ঠি না দেয়ার কারনেই শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে এলাকা বাসীর উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্নতা ও সংস্কার করার কাজে হাত দিছে।

বুধবার সকাল থেকে বেশ কিছু লেবার লাগিয়ে পুকুরের পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাব কমিটির আহবায়ক হিরেন সিকদার মাইজা,সদস্য সচিব মোঃ শাহ আলম খন্দকার,সদস্র মনোয়ার হোসেন,ইদতে খায়রুল বাসার লোটাস,সাংবাদিক আলি জসিম,সেন্টু বনিক,শিবু দাস,সাংবাদিক শামীম আহমেদ,কালু দত্ত প্রমুখ।

পুকুরটি দেখ ভাল করার দায়ীত্ব সিটি কর্পোরেশনের হলেও তারা কোতয়ালী পুলিশের সাথে বিরোধ সৃষ্ঠির লক্ষে নিজেরা নিরবতা পালন করার ফলে দেড় শতাধিক বছরের পুকুরটি দিন দিন ব্যাবহার অনুপোযোগী হয়ে পড়ায় এলাকার কয়েক হাজার মানুষের দূর্ভোগ পোহাতে হয়।

ইতি পূর্বে বেশ কয়েকবার এলাকা বাসী সিটি মেয়র আহসান হাবীব কামাল সহ স্থানীয় কাউন্সিলর হারুন-অর-রসিদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন ফলাফল না পাওয়ার কারনে শেষ পর্যন্ত স্থানীয়দের স্বার্থে এলাকাবাসী এগিয়ে এসে শতাধিক বছরের পুকুরটি রক্ষার জন্য স্থানীয় কাউন্সিলর হারুন-অর-রসিদ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হাওলাদারকে উপদেষ্ঠা করে ২০ সদস্য একটি সাব কমিটি গঠন করা হয়।

কাটপট্রি এলাকার জন সাধারন মহিলা-পুরুষ বাসিন্দারা বলেন কাটপট্রি থানা পুকুরটি এই এলাকার মানুষ যুগ যুগ ধরে ব্যাহার করে আসছিল।

অত্র এলাকার কয়েকশত পরিবার এই পুকুরের পানি খাওয়া থেকে মন্দিরের পুজার কাজে ব্যাবহার করা হত।
বর্তমানে পুকুরটি অপরিচ্ছন্নতা হয়ে পড়লে এখন আর পুকুরের পানি ব্যাবহার যোগ্যতা হারিয়ে ফেলেছে এমনকি পুকুরের পানির দুগর্ন্দে এর পাশ থেকে হাটা পর্যন্ত যায়না।

এলাকাবাসী আরো জানান এক সময়ে থানা পুকুরটি দেখ ভাল করতেন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
কয়েক বছর হয়েছে বর্তমান কোয়ালী মডের থানা পুলিশ কর্তৃপক্ষ তাদের হেফাজতে নেয়ার পর থেকে তারা কোন পরিস্কারতো করেনি আরো পুকুরটির জৌলস হারিয়ে ফেলেছে।
যার ফলে গত ৫ বছরের উপরে হয়েছে এলাকাবাসী এখন ব্যাবহার করে না উপযুক্ত না থাকার কারনে।

স্থানীয় প্রবিন সদস্যরা বলেন আজ থেকে ১শত ৪৪ বছর পূর্বে গূর্খা সৈনিকরা সুপিও পানির জন্য পুকুরটি খনন করেছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net