, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
পোপের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা : আইজিপি

পোপের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা : আইজিপি

dynamic-sidebar

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের সময় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তার সফরের সব ভেন্যুতে এ নিরাপত্তা থাকবে।

বুধবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে নিরাপত্তা সভায় তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, ‘পোপ বিশ্বের অন্যতম একজন সম্মানিত ব্যক্তি। পোপের সফর এ দেশের জন্য গর্বের, আনন্দের। তার সফরকালে সব ভেন্যু এবং ভিভিআইপিদের যাতায়াতের রাস্তায় পোশাক পরিহিত ও সাদা পোশাকের পুলিশ এবং র‌্যাব মোতায়েন থাকবে। একই সঙ্গে এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করা হবে।’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘ব্লক রেইডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় কোনো গোষ্ঠী যেন অহেতুক গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের আওতায় থাকবে।’

আগামী ৩০ নভেম্বর পোপের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net