, ,

শিরোনাম :
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
ধর্ষণের অভিযোগে রবিনহোর ৯ বছরের কারাদণ্ড

ধর্ষণের অভিযোগে রবিনহোর ৯ বছরের কারাদণ্ড

dynamic-sidebar

ইতালির একটি আদালত সাবেক ব্রাজিল ফরোয়ার্ড রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২২ বছরের এক আলবেনীয় নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে সঙ্গে এ রায় দেয়। সাথে ক্ষতিগ্রস্ত নারীকে ৬০ হাজার ইউরো জরিমানাও দিতে রায়ে বলা হয়েছে।

নিজে কোনদিন আদালতে না গেলেও আইনজীবির মাধ্যমে শুনানিতে হাজির দিয়েছেন সাবেক এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে বর্তমানে ব্রাজিলের দল অ্যাটলেটিকো মিনেইরোতে খেলা রবিনহো শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

সান্তোস, রিয়াল মাদ্রিদ, ম্যানসিটির মত দলে খেলা রবিনহো ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন সিরি আ’র দল এসি মিলানে। ২০১৩ সালে নাইটক্লাবে আরও পাঁচ ব্রাজিলিয়ানের সঙ্গে মদ্যপ অবস্থায় জোরপূর্বক এক আলবেনীয় নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে রবিনহোর বিরুদ্ধে।

মামলাটি এখনও উচ্চ আদালতে আপিলের রায়ের অপেক্ষায় আছে। এসময়ের মধ্যে ব্রাজিল ছাড়া অন্য কোন দেশে যেতে পারবেন না সেলেসাওদের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করা ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। গেলে গ্রেপ্তারের ঝুঁকিতে পড়বেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net