বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
বরিশাল আসলেন ব্রিটিশ রাজবধূ, কিন্তু…

বরিশাল আসলেন ব্রিটিশ রাজবধূ, কিন্তু…

dynamic-sidebar

বরিশালে ফ্রেড হলোজ ফাউন্ডেশনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রকল্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রানি এলিজাবেথের পুত্রবধূ ও কাউন্টেস অব ওয়েসেক্স সোফি হেলেন।

সম্প্রতি প্রকল্পটির অর্থায়নকারী দাতব্য সংস্থা কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এ সফরে সোফি হেলেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক রেটিনোপ্যাথি জোন পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরে এক জনসচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গম্ভীরা গান উপভোগ এবং ক্যাসকেড প্রশিক্ষণ পরিদর্শন করেন সোফি হেলেন।

যাত্রাপথে কাউন্টেস অব ওয়েসেক্স বিভিন্ন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানতে চান।

এই রাজকীয় সফরে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের সিইও ড. অ্যাস্ট্রিড বনফিল্ড, দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারীন খায়ের ও বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান উপস্থিত ছিলেন।

কাউন্টেস অফ ওয়েসেক্স ডায়াবেটিস ও ডায়াবেটিক রেটিনোপ্যাথির বিরুদ্ধে বরিশালের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং এই প্রয়াসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

ফ্রেড হলোজ ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ড. জারীন খায়ের কাউন্টেস এবং ডায়মন্ড জুবিলি ট্রাস্টের প্রতি তাদের নিরন্তর সমর্থনের জন্য সাধুবাদ জানান এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথী নির্মূলে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net