শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯

শিরোনাম :
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন স্টাফ রিপোর্টার পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে

হজ ও ওমরায় সেলফি নিষিদ্ধ

dynamic-sidebar

মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি সরকার। তুরস্কের সংবাদপত্র ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, গত ১২ নভেম্বর এই দুটি মসজিদে এবং ধর্মীয় পবিত্র স্থানগুলোতে সেলফি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র স্থানগুলো রক্ষায়, প্রার্থণাকারীদের বিরক্ত করা এড়াতে এবং প্রার্থণার সময় প্রশান্তি নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তা পোস্ট জানিয়েছে, সৌদি আরবে যেসব দূতাবাস রয়েছে তাদের কাছে চিঠি পাঠিয়ে এ বিষয়টি অবহিত করেছে রিয়াদ। ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার দূতাবাস এ সংক্রান্ত চিঠি পেয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরা করতে যেয়ে অনেকে কাবা শরীফ ও মসজিদে নববীতে সেলফি তুলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেছে। অনেকে আবার গ্রুপ ছবি তুলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। সমালোচকদের মতে, এটা এই দুই পবিত্র স্থানে এসে প্রার্থণার পরিবর্তে পর্যটকের মতো আচরণ করা হচ্ছে।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ নিষেধাজ্ঞার কোনো লংঘন ঘটলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছবি এমনকি প্রয়োজন পড়লে ক্যামেরা জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রত্যেক হজ ও ওমরা পরিচালনাকারী সংস্থাকে সংশ্লিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা জানিয়ে দেওয়ার বিষয়েও বিবৃতিতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net