বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩

শিরোনাম :
বরিশালে সরকারী কলেজের শিক্ষকদের কর্মবিরতি

বরিশালে সরকারী কলেজের শিক্ষকদের কর্মবিরতি

dynamic-sidebar

বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয় এই স্লোগাসে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে বরিশালে সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল থেকে ক্লাজ বর্জন করে শিক্ষকদের এ কর্মবিরতির কারনে বরিশালের ৯ টি কলেজে যেমন কোন ক্লাশ ও পরীক্ষা হয়নি, তেমনি ৩ টি অফিসে কোন কার্যক্রম পরিচালিত হয়নি। বিষয়টি নিশ্চিত করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরিশাল জেলা কমিটির সম্পাদক মোঃ আকতারুজ্জামন খান বলেন, ৪ দফা দাবীতে এ আন্দোলনে মূল বিষয় হলো শিক্ষা ক্যাডারে কোনরুপ পার্শপ্রবেশ চলবে না এবং বিসিএস রিক্রুয়েটমেন্ট রুলস ১৯৮১ এ ব্যতয় ঘটিয়ে কাউকে ক্যাডারভুক্ত না করা। তিনি বলেন, সরকার বিভিন্ন কলেজ জাতীয়করণ করছে, এটি নিঃ সন্দেহে ভালো উদ্যোগ তাই এতে আমাদের কোন তাদের আপত্তি নেই। শুধু ওই কলেজগুলোতে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত করার বিরোধীতা করছেন তারা।  তিনি বলেন, শিক্ষকরা

থাকবেন তবে তারা নন ক্যাডারভূক্ত পদমর্যাদায়। জগন্নাথ কলেজকে যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রুপান্তর করা হলো, তখন তো কলেজের শিক্ষকদিয়ে পাঠদান চলমান রাখা সম্ভব হয়নি। কারন তাহলে শিক্ষার মান নিয়ে নানান ঝামেলার সৃষ্টি হতো। তিনি জানান, পিএসসি’র মুখোমুখি না হয়ে ওই শিক্ষকরা ক্যাডারভুক্ত হলে, এখন যারা বিসিএস দিয়ে ক্যাডার আছেন তাদের মর্যাদা ক্ষুন্ন হবে। এদিকে রোবাবার সকাল থেকে  সরকারী ব্রজমোহন কলেজের শিক্ষকরা জাতীয়করনকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন ক্যাডার করার দাবী সহ ৪ দফা দাবীতে কলাভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।  এই সময় সকল শিক্ষকরা ক্লাশ বর্জন ও বিভিন্ন বিষয়ের অভ্যন্তরীণ পরীক্ষাও বর্জন করে। বিক্ষোভকারী শিক্ষকবৃন্দ জাতীয়করন আদেশ জারির পূর্বে বিধিমালা প্রণয়ণ, বিসিএস এর বাইরে অন্য কোন পথে শিক্ষকদের ক্যাডারভুক্ত করা ও সম্প্রতি ১২ টি মডেল কলেজকে সরকারী কলেজের শিক্ষকদের জন্যও অনুরুপ বিধিমালা প্রর্বতনের দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net