, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
বরিশালে আত্মসমর্পণ করতে যাচ্ছে ১৪০ মাদকসেবী-ব্যবসায়ী

বরিশালে আত্মসমর্পণ করতে যাচ্ছে ১৪০ মাদকসেবী-ব্যবসায়ী

dynamic-sidebar

বরিশাল জেলার শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে যাওয়ার সুযোগ দিচ্ছে পুলিশ। এ উপলক্ষে বুধবার (২৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে যাওয়ার জন্য ১৪০ মাদকসেবী ও ব্যবসায়ী এ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত হবেন। গত ১ আগস্ট বরিশালের পুলিশ সুপার (এসপি) হিসেবে সাইফুল ইসলাম যোগ দেওয়ার পর সেপ্টেম্বর থেকে জেলার ১০ থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী এবং আসক্তদের আলোর পথে আসার আহ্বান জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে মাদক সংশ্লিষ্টরা যোগাযোগ শুরু করে পুলিশের সঙ্গে। পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মাদকের বিস্তার ঠেকাতে ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তারা এ সুযোগের আওতায় পড়বে না। আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের ভালো হওয়ার সুযোগ ব্যবহারের পাশাপাশি আইনি লড়াই লড়তে হবে। যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টরা অভিযোগ রয়েছে, কিন্তু মামলা নেই তারাও এ সুযোগ কাজে লাগাতে পারবেন। বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net