, ,

শিরোনাম :
একাকী সময় কাটাতে ফোন বন্ধ করে কুয়াকাটায় গিয়েছিলেন বরিশালের নিখোঁজ জজ ডিজিটাল সাংবাদিকতায় ‘খবর বরিশাল’র নতুন মাইলফলক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের বরিশালের বাড়িতে তাণ্ডব বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ নল‌ছি‌টি‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ২০ সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন, শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশালে আত্মসমর্পণ করতে যাচ্ছে ১৪০ মাদকসেবী-ব্যবসায়ী

বরিশালে আত্মসমর্পণ করতে যাচ্ছে ১৪০ মাদকসেবী-ব্যবসায়ী

dynamic-sidebar

বরিশাল জেলার শতাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে যাওয়ার সুযোগ দিচ্ছে পুলিশ। এ উপলক্ষে বুধবার (২৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে যাওয়ার জন্য ১৪০ মাদকসেবী ও ব্যবসায়ী এ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত হবেন। গত ১ আগস্ট বরিশালের পুলিশ সুপার (এসপি) হিসেবে সাইফুল ইসলাম যোগ দেওয়ার পর সেপ্টেম্বর থেকে জেলার ১০ থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী এবং আসক্তদের আলোর পথে আসার আহ্বান জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে মাদক সংশ্লিষ্টরা যোগাযোগ শুরু করে পুলিশের সঙ্গে। পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, মাদকের বিস্তার ঠেকাতে ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তারা এ সুযোগের আওতায় পড়বে না। আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের ভালো হওয়ার সুযোগ ব্যবহারের পাশাপাশি আইনি লড়াই লড়তে হবে। যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টরা অভিযোগ রয়েছে, কিন্তু মামলা নেই তারাও এ সুযোগ কাজে লাগাতে পারবেন। বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net