শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০২

শিরোনাম :
পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল
বরিশাল ডিআইজির হাত ধরে ১২৮ মাদক ব্যবসায়ি আলোর পথে

বরিশাল ডিআইজির হাত ধরে ১২৮ মাদক ব্যবসায়ি আলোর পথে

dynamic-sidebar

‘মাদককে না বলুন’ এই প্রত্যয়ে সাড়া দিয়ে বরিশালে ১২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমপর্ণ করেছেন। বুধবার বেলা ১২টায় পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানে জেলার দশ উপজেলা থেকে আত্মসমপর্ণকারীরা অংশ নেয়। এতে বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান। শুরুতে আত্মসমপর্ণকারীদের ফুল দিয়ে বরণ করেন। আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে ৫৮ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাদকসেবী ও ব্যবসায়ীরা বলেন- কেউ বন্ধুদের কবলে পড়ে বা হতাশা থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। এতে করে তাদের পরিবারের সাথে বিরোধ ও সমাজের মানুষ ঘৃনার চোখে দেখেন। এর থেকে পরিত্রাণ পেতে থানা পুলিশের সহায়তা করার আহবানে সাড়া দিয়ে তারা আজকে আত্মসমপর্ণ করেছেন। এখন থেকে অন্যকেও মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করবেন।

অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, কমিউনিটিং পুলিশিং বা অন্য কোন সভায় প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয় মাদক। তাইসুস্থ জীবনে ফিরে যেতে তাদেরকে সুযোগ দেয়া হচ্ছে। বাকি যারা রয়েছে তাদেরও পর্যায়ক্রমে আত্মসমর্পণ করার আহবান করেন তিনি।

এই অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. হাবিববুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা অংশ নেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net