, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে বিপুল পরিমান জাল টাকাসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশালে বিপুল পরিমান জাল টাকাসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

dynamic-sidebar

বরিশাল নগরীর কাউনিয়াস্থ সাবান ফ্যাক্টরি সংলগ্ন এলাকা থেকে ৪৫ হাজার জাল টাকাসহ বড়ভাইকে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হোসেন ওরফে আজমুলকে (২৮) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫শ টাকার ৬টি, ১ হাজার টাকার ৪২টি জালনোট ও জাল টাকা বিক্রির আসল ২১ হাজার ৪শ টাকা, বাংলাদেশ ব্যাংকের সিল, সিল প্যাড, কালার প্যাড, খাতা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নাজমুল হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া এলাকার জিয়াউল হকের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর গ্রেফতার নাজমুল হোসেন ওরফে আজমুলের বড় ভাই আল আমিন নিঁখোজ হয়। পরের দিন ২৫ সেপ্টেম্বর কাঠালিয়ার দক্ষিণ চেচরী গ্রামের মাঝির বাড়ি সংলগ্ন রাস্তা থেকে আল-আমিনের গলাকাটা মরদে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আল-আমিনের বাবা জিয়াউল হক একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ওসি বলেন, ২০১৬ সালের ২৮ মার্চ ঝালকাঠি জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মামলার অভিযুক্ত ৩ আসামির মধ্যে নিহত আল আমিনের ভাই নাজমুল হোসেনকে মৃত্যদণ্ডের রায় দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ২ আসামির মধ্যে নাজমুলের বন্ধু মো. বেল্লাল হোসেনকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং এমাদুল হক হাওলাদার নামে আরেক আসামিকে খালাস দেন আদালত। প্রেমঘটিত কারণে নাজমুল তার ভাই আল-আমিনকে হত্যা করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net