রুপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলার সংগঠক বদরুদ্দোজা সৈকত। বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, জেলার সংগঠক
ডাঃ মনিষা চক্রবর্তী, রিয়াজুল হক সুমন, নিজামুল হক সাগর প্রুমখ। এসময় বক্তারা বলেন, পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ নয়। তেমনি এটি সস্তা নয় এবং আমাদের নিজস্ব প্রযুক্তি বা নিরাপত্তা ব্যবস্থা নেই। বরং এর বর্জ্য, তেজষ্ক্রিয় বিকিরণ পরিবেশ দূষন ও মানুষের ক্যান্সারের ঝুকি বাড়াবে। সার্বিক সকলকিছু বিবেচান করে রুপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবী জানান বক্তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply