, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগসহ ৭ দফা দাবীতে মানববন্ধন

পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগসহ ৭ দফা দাবীতে মানববন্ধন

dynamic-sidebar

পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ও অধিগ্রহনকৃত জমির মূল্য ভূমি ‍অধিগ্রহন আইন-২০১৭ অনুযায়ী প্রদানসহ ৭ দফা দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। পায়রা বন্দরের ক্ষতিগ্রস্থ সন্তানদের ব্যানারে শুক্রবার সকাল ১০ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বদরুদ্দোজা সৈকতের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বাসদ নেতা ডাঃ মনিষা চক্রবর্তী, শামীম হাওলাদার, এইচ এম ইমন, জাকির হোসেন, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেনন, দক্ষিনাঞ্চলের অবহেলিত
জনপদ কলাপাড়া। এই অঞ্চলের সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন করায় এলাকাবাসী সরকারকে স্বাগত জানিয়ে জমি অধিগ্রহনে কোন বাধা প্রদান করেনি। কিন্তু এসব উন্নয়ন প্রকল্পে নিয়োগদানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেয়ার বিষয়ে কোন সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন কিংবা কোন কোটার কথা উল্লেখ করা হয়নি। তাই ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের অবিলম্বে বন্দরের সকল প্রকার নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের নিকট দাবী জানান বক্তারা। পাশাপাশি ৩ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধনে বক্তার জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net