, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
বরিশালে আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

বরিশালে আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

বরিশালে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  রোববার বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাড.কাইয়ুম খান কায়সার। মামলার এজাহার সূত্রে জানাগেছে, চলতি বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তৃতায় বাংলাদেশের স্থপতি জাতীর জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নাতনী টিউলিপ সিদ্দিকী এবং রাষ্ট্রেট তিনিট স্তম্ভ নিয়ে হিংসাত্মক ও বিদ্রুপাত্মক বক্তব্য প্রদান করেন। যাতে সমগ্র বাঙ্গালী জাতির মানহানী ঘটেছে। বাদী পক্ষের আইনজীবি মজিবর রহমান ও মামলার বাদী আরো জানান, আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারী করেছেন। পাশাপাশি মামলার পরবর্তী তারিখ আগামী ২৯ জানুয়ারী নির্ধারণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net