বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৩

শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা

নকল ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

dynamic-sidebar

বানারীপাড়ায় নকল ঔষধ বিক্রির অভিযোগে গ্যাকো ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ আরিফ বিল্লাহকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস ভ্রাম্যমান আদালতে এ জরিমানার আদেশ দেন।সোমবার রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের নতুন বাজারে মেসার্স মা-বাবা মেডিকেল হাউজ নামের একটি ফার্মেসীতে স্কয়ার কোম্পানীর সেকলো-২০ নামের নকল ঔষধ বিক্রির অভিযোগে স্থাণীয় লোকজন গ্যাকো’র রিপ্রেজেনটেটিভ আরিফ বিল্লাহকে আটক করে বানারীপাড়া থানায় সোপর্দ করেন। আরিফ বিল্লাহ পার্শ্ববর্তী স্বরুপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের আলমগীর হোসেনের ছেলে। বানারীপাড়া উপজেলা ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশনের(ফারিয়া) সহ-সভাপতি জালিস মৃধা অভিযোগ করেন আরিফ বিল্লাহ উপজেলার দুর্গম এলাকার হাট-বাজারের ফার্মেসীতে বিভিন্ন নিষিদ্ধ ও অখ্যাত কোম্পানীর ঔষধ সরবরাহ করে রোগীদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার আরও কঠিন শাস্তি হওয়া উচিৎ ছিলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net