, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেছে ৪০ ভরি স্বর্ণ

বরিশালে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেছে ৪০ ভরি স্বর্ণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর নতুনবাজার সিটি মার্কেটে একটি মসলা দোকান ও একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এ দোকান দুটিতে চুরি করে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরচক্র। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্বর্ণের দোকানের মালিক মাহাবুব শরীফ জানিয়েছেন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় চলে যান। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে দোকান খুলে চুরির বিষয়টি আঁচ করতে পারেন। দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা। তার ধারণা পাশের সিয়াম এন্টারপ্রাইজ নামে হলুদ-মরিচের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে তার দোকানের দেয়াল কেটে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায় চোরচক্র।

সিয়াম এন্টারপ্রাইজের মালিক জগলু খবর বরিশালকে জানান, তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকালে খবর পেয়ে দোকানে এসে দেখেন দোকানের সার্টারের তালা ভাঙা এবং নতুন তালা মেরে রাখা হয়েছে সার্টারে। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে একটি ট্রাক ওই দোকানের সামনে আড়াআড়িভাবে রাখা ছিলো। যে কারণে কিছুই বোঝা যায়নি। ওই মার্কেটের অল্প কিছু দূরেই রয়েছে পুলিশ ফাঁড়ি। তারাও কিছু বুঝতে পারেননি।

স্থানীয়রা জানান, মার্কেটের নাইট গার্ড দোকানের সামনে থামানো ট্রাক এবং দুটি আলমারি রাখা দেখে সেখানে দাড়িয়ে থাকা দু’জন লোককে কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় ট্রাক নষ্ট হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে চোরচক্র চুরির বিষয়টি আড়াল করতেই এ কৌশল গ্রহণ করে।
অপরদিকে ফাঁড়ি থেকে অল্প কিছু দূরত্বে এ ধরণের দুর্ধর্ষ চুরি হওয়ায় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, নাইটগার্ড, টহল পুলিশ থাকতে এ ধরণের চুরির ঘটনা এর আগেও ঘটেছে।

এদিকে সকাল বেলা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন- এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net