, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে রোহিঙ্গা সন্দেহে আটক ৩০ বছর বয়সী নারী সেফহোমে

বরিশালে রোহিঙ্গা সন্দেহে আটক ৩০ বছর বয়সী নারী সেফহোমে

dynamic-sidebar

বরিশালের বানারীপাড়া উপজেলার রায়েরহাট বাজার থেকে রোহিঙ্গা সন্দেহে ৩০ বছর বয়সী এক নারীকে আটকের পর সেফহোমে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ওই নারীকে আদালতে তুলে সেফহোমে পাঠানোর আবেদন করে বানারীপাড়া থানা পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করে ওই নারীকে সেফহোমে পাঠানোর নির্দেশ দেন। বানারীপাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান, গত মঙ্গলবার বিকেলে স্থানীয় দোকানিরা পৌর শহরের রায়েরহাট বাজারে ওই নারীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই নারীর কাছে নাম-ঠিকানা জানতে চায়। এ সময় তার ভাষা পুলিশসহ স্থানীয়রা বুঝতে না পাড়ায় রাতে তাকে জেলা পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। সেখানেও তারা তার পরিচয় জানতে না পেরে পুনরায় তাকে বানারীপাড়া থানায় ফেরত পাঠায়। পরে বুধবার আদালতের মাধ্যমে ওই নারীকে সেফহোমে পাঠানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net