, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শীতে দিশেহারা মানুষ

দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শীতে দিশেহারা মানুষ

dynamic-sidebar

বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঠাণ্ডা বাতাস ও তীব্র শীতে কাতর হয়ে পড়েছে এই জনপদের মানুষ। দুপুরের রোদেও গরম কাপড় মুড়িয়ে চলাফেরা করছে জনসাধারণ।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে- শুক্রবার সকালে (০৫ জানুয়ারি) বরিশালে তাপমাত্র সর্বনিম্ন ৯.৫ ডিগ্রিতে নেমে এসেছে। ফলে এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এর একদিন আগে বৃহস্পতিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার ছিল ১৪ ডিগ্রি, ২ জানুয়ারি ১৭.৫ ডিগ্রি এবং বছরের শুরুর দিন ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম মিয়া বলছেন- উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাংলাদেশে শীত বেড়েছে। জানুয়ারির মধ্যভাগে এই অঞ্চলের ওপর দিয়ে পুরোপুরি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শুক্রবারের আবহাওয়ার বুলেটিনে শীত মৌসুমে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার আভাস দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net