, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
দৈনিক চল্লিশ হাজারের বেশি ভারতীয় দর্শনার্থী তাজমহলে যেতে পারবেন না

দৈনিক চল্লিশ হাজারের বেশি ভারতীয় দর্শনার্থী তাজমহলে যেতে পারবেন না

dynamic-sidebar

দৈনিক চল্লিশ হাজারের বেশি ভারতীয় দর্শনার্থী তাজমহলে যেতে পারবেন না
সম্পদ রক্ষায় সরকারের নয়া পরিকল্পনা
প্রতিদিন সর্বোচ্চ ৪০ হাজার দেশি দর্শনার্থী তাজমহল পরিদর্শন করতে পারবেন। আর প্রত্যেক দর্শনার্থী সেখানে সর্বোচ্চ তিন ঘণ্টা অবস্থানের সুযোগ পাবেন। প্রায় ৪শ’ বছরের পুরনো এ জাতীয় সম্পদ রক্ষায় ভারত সরকার এমন আইন করার পরিকল্পনা করছে। খবর সিনহুয়ার।গত বৃহস্পতিবার তাজমহলের একটি প্রবেশ পথে পদদলিত হয়ে পাঁচজন আহত হওয়ার পর ভারতের ভূতাত্ত্বিক জরিপ (এএসআই) সংস্থা সংস্কৃতি মন্ত্রণালয়কে এমন প্রস্তাব দিয়েছে। এই বিধিনিষেধ কার্যকর হলে নির্দিষ্ট সংখ্যক টিকিট বিক্রি হয়ে গেলে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে এ টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হবে। কেবলমাত্র ৪০ রুপি দিয়ে টিকিট ক্রয় করা ভারতের অভ্যন্তরের পরিদর্শকদের জন্য এই বিধি কার্যকর করা হবে। তবে বিদেশি পরিদর্শকের সংখ্যা সীমাবদ্ধ করা হবে না। উল্লেখ্য, বিদেশি নাগরিকদের তাজমহলে প্রবেশে টিকিটের মূল্য এক হাজার রুপি। এএসআইয়ের দেওয়া অন্য প্রস্তাব হলো সমাধিস্থল এলাকা পরিদর্শনের জন্য আলাদা প্রবেশ টিকেট চালু। এ সমাধিস্থল এলাকায় সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের কবরের প্রতিলিপি রয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এ স্মৃতিস্তম্ভ সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত দর্শনার্থীর চাপ ও বাতাস দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এএসআই কর্মকর্তা ও তার স্টাফদের সাথে বৈঠকের পর দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা বলেন, ‘এসব পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net