শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭

শিরোনাম :
নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নান্দনিক স্থাপত্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বরিশাল বিভাগের ছয় জেলার নতুন দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
২০১৭ সালে দুনিয়াকে চমকে দেয়া কয়েকজন

২০১৭ সালে দুনিয়াকে চমকে দেয়া কয়েকজন

dynamic-sidebar

রঙের দুনিয়ার রঙিন মানুষ। প্রতিবছরই নানা অভিনব ঘটনা কাঁপন ধরায় বিশ্ববাসীর মনে। ঝড় তোলে চায়ের কাপে আর আলোচনায় আর আড্ডায়। স্থান পায় জনপ্রিয় সব গণমাধ্যমের পাতায়।

২০১৭ চলে গেছে। ২০১৮’কে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। নতুন বছরে দাড়িয়ে পুরোনো বছরে বিখ্যাত হয়ে ওঠা ভিন্নরকম কয়েকজনকে আমাদের সাথে আবার পরিচয় করিয়ে দিলো ইংলিশ ট্যাবলয়েড ডেইল মেইল।

ডেইলি মেইলের এ প্রতিবেদনের জন্য ছবি সরবরাহ করেছেন বারকোফট ফটো এজেন্সি। অ্যালবামটিতে স্থান পেয়েছে ২০১৭ সালের বিস্ময়কর কিছু ঘটনা। সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকজনের কথা তুলে ধরা হলো।

৮ মাসে ওজন ১৭ কেজি

ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া শিশুটির নাম চাহাত কুমার। বয়স আট মাস হলেও ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। তার খাওয়া-দাওয়ার চাহিদা অনেক। ৮ মাস বয়সেই সে ১০ বছরের শিশুর মতো খায়। নামের সাথে মিল রেখেই যেন (চাহাত মানে চাওয়া) ক্ষুধার কোনো শেষ নেই তার। ভবিষ্যতে শিশুটির মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। জন্মের পর বেশ কয়েক মাস পর্যন্ত চাহাত স্বাভাবিকই ছিল। এরপর ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকে বিপজ্জনক হারে। এখন তার শরীর রীতিমত স্থুলাকায়।

ছবিতে আয় লাখ ডলার

সারা বছর নিজের যৌনাবদেনময় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আয় করেন এক লাখ ডলার। নাম তার অ্যালেগ্রা কোল। ৪৭ বছর বয়সী আমেরিকান এই ফ্যাশন মডেল এবং অভিনেত্রী বিশাল বক্ষা। প্রায় ৫৪ ইঞ্চি পরিধির বক্ষে খুব স্বাভাবিক ভাবেই রয়েছে বিশাল আকৃতির স্তন। মূলত এ জন্যই গেল বছর তিনি সবার নজর কেড়েছেন। অপরদিকে আরেক আমেরিকান মডেল সারা জাইর্টসের বয়স মাত্র ২৬ হলেও দেখতে বেশ বুড়ো। জিনগত সমস্যার কারণে তার চামড়া অনেকটাই আলগা, কোচকানো। এতো অল্প বয়সেই তাকে দেখতে ৬০ বছরের বুড়ি মনে হয়। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অনুসারীর দেখা পান গত বছর। এই দুজনই বিভিন্ন সময় মডেলিং করে লাখ ডলার আয় করেছেন এবং নজর কেড়েছেন বহু মানুষের।

ভারতের বামন পরিবার

জিনগত কারণে ভারতের একটি পরিবারের ১১ সদস্যের মধ্যে ৯ জনই বামন। একটা সময় পরিবারের সদস্য সংখ্যা ছিল ২১জন। সে সময় ২১ জনের মধ্যে ১৮ জনই ছিল বামন। চিকিৎসকরা বলছে, অ্যাকোন্ড্রাপ্লাসিয়া নামক জিনগত শারীরিক সমস্যা কারণে পুরো পরিবারটির এমন অবস্থা। শরীর ও হাত-পায়ের আকৃতি ক্ষুদ্রাকায় করে ফেলার জন্য খুবই পরিচিত রোগ অ্যাকোন্ড্রাপ্লাসিয়া। ভারতের এই পরিবারটির সদস্যরা বংশানুক্রমে এই অসুখটি বয়ে বেড়াচ্ছেন। সাত বোন এবং চার ভাইয়ের মধ্যে আটজনই এই সমস্যায় আক্রান্ত। এরমধ্যে পরিবারের বড় ভাই পৃথ্বিরাজসহ বেশ কয়েকজন মারাও গেছেন। বর্তমানে ৫২ বছর বয়সী রামরাজ তার ১০ সদস্যের পরিবার নিয়ে ভারতের হায়দরাবাদের ওল্ড সিটিতে বসবাস করছেন। নিজেদের পারিবারিক এই অসুখের কারণে প্রচুর মানুষ কৌতুহলী হয়ে পড়ে এই পরিবারটিকে নিয়ে।

১৮.৯ ইঞ্চির পুরুষাঙ্গ

মেক্সিকোর রবার্তো এসকুয়িভাল ক্যাব্রেরা। বয়স এখন ৫৪। যখন তিনি যৌবনে পা দেন তখন থেকেই জানেন তিনি আর দশজন পুরুষের মতন নন মোটেই। কারণতার পুরুষাঙ্গের দৈর্ঘ্য ১৮.৯ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, রবার্তোই বিশ্বের সবচেয়ে বড় লিঙ্গের অধিকারী। তিনি দাঁড়ালে পুরুষাঙ্গ তার হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছে যায়। তবে সবার যেমন ধারণা রবার্তোর ক্ষেত্রে তেমনটা ঘটেনি কখনই। নারীসঙ্গ বিরল জীবনযাপন করে তিনি প্রমাণ করে দিয়েছেন “Size doesn’t matter”. জীবনে মাত্র দুইজন নারীর সাথে অন্তরঙ্গ হবার সুযোগ পান রবার্তো। প্রথম জন তাকে দেখেই ভয় পেয়ে যান। পরের জনের সঙ্গে চেষ্টা করেও কিছু হয়নি। এতবড় পুরুষাঙ্গ নিয়ে ঠিকমতো ঘুমাতেও পারেন না রবার্তো। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, অস্ত্রপচার করে লিঙ্গ ছোট করে নিতে। কিন্তু রবার্তো তাতে একদমই রাজি না। এত বড় পুরুষাঙ্গের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানোর শখ এই মেক্সিকানের। তাই যত কষ্টই হোক এ ভার তিনি বয়ে যেতে রাজি আছেন।

তিন ফুটের মডেল

সাড়ে তিন ফুট উচ্চতা নিয়েই মডেলিং দুনিয়া মাতাচ্ছেন ড্রু প্রেস্টা। আমেরিকার নেভাডার রেনো শহরে জন্ম ড্রু প্রেস্টার। তবে কর্মসূত্রে এখন লস অ্যাঞ্জেলসে থাকেন ড্রু। ২১ বছরের ড্রু জন্ম থেকে একোনড্রোপ্লাসিয়ার শিকার। এটি এক ধরনের বামনত্ব রোগ। প্রাপ্ত বয়স্ক হলেও ড্রুয়ের উচ্চতা মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি। পেশার জন্য রেনো ছেড়ে লস অ্যাঞ্জেলসে চলে আসেন ড্রু। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ড্রু বলেন, মডেল ইন্ডাস্ট্রির উচিত সকলকে খোলা মনে গ্রহণ করা। সকলেই যেন তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়। গত বছর তাকে নিয়ে আলোড়ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচুর মানুষ তার ছবি এবং ভিডিও শেয়ার করেন। মডেলিং এ ক্যারিয়ার তৈরি করে তিনি প্রমাণ করে দিয়েছেন শারীরিক সীমাবদ্ধতার কাছে হার না মেনে কি করে এগোতে হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net